সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আনসার ও ভিডিপি সদস্যরা-রেন্জ উপ মহাপরিচালক।

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

সারাদেশের ন্যায় শেরপুর জেলায় সকল উপজেলায় শুরু হয়েছে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ। দক্ষ জনশক্তি তৈরি করা এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক সক্ষমতা অর্জন বিষয়ে পাঠদান করা হয় এই প্রশিক্ষণে। আজ শেরপুর জেলাধীন নকলা ও নালিতাবাড়ী উপজেলার ০২ টি কেন্দ্রে ২য় ধাপে ১০দিন মেয়াদি গ্রামভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেন্জ উপ মহাপরিচালক জনাব মোহাম্মদ আবদুল আওয়াল, বিভিএম, পিভিএমএস মহোদয়। তিনি সকল প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রাকিবুল ইসলাম, পিভিএম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শেরপুর। এছাড়া উপজেলা কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশিকুল ইসলাম, নালিতাবাড়ী, শেরপুর  ও আরো উপস্থিত ছিলেন উপজেলার প্রশিক্ষক, প্রশিক্ষিকাগণ, দলনেতা, দলনেত্রীসহ সকল প্রশিক্ষণার্থীবৃন্দ।
১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের বিষয়ে রয়েছে হালকা প্যারেড, ড্রিল, শিক্ষা, কৃষি, গবাদি পশু, হাঁস-মুরগি পালন, মৎস চাষ, বৃক্ষরোপন, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, স্যানিটেশন, আনসার ভিডিপির উন্নয়ন ব্যাংক, আনসার-ভিডিপি সংগঠনের পরিচিতি ছাড়াও আর্থ সামাজিক উন্নয়ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রশিক্ষণ ইউনিয়ন পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে পর্যন্ত এমনকি বাংলাদেশের যেকোনো দুর্যোগ মুহূর্তে ভিডিপি সদস্য হিসেবে বিভিন্ন কলা কৌশলরপ্তসহ ভিডিপি আনসার নীতিমালা নিয়ম-কানুন অনুসরণ ও মর্যাদা রক্ষার্থে যেকোনো সময় দায়িত্ব পালন করতে হয়। এছাড়া নির্বাচনের সময়, দুর্গাপূজায়, বন্যার্তদের সহযোগীতায় ও সরকারের যে কোন দূর্যোগ মূহুর্তে দেশের ও জাতির সম্পদ রক্ষায় গুরু দায়িত্ব পালন করতে পারে যা এই প্রশিক্ষণ কর্মশালার মধ্যে জ্ঞান ও বিবিধ কলাকৌশল দান করা হচ্ছে।