Collected
নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং সব ধরনের অনিয়ম রুখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) ও পুলিশ একযোগে চারটি স্থানে যৌথ অভিযান শুরু করেছে।
আজ শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টা থেকে এই অভিযান চলছে। রিংরোডের আদাবর থানার সামনে টিআই সার্জেন্ট ইমরান এবং অ্যাডিশনাল এসপি শামসুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
জানা গেছে, একই সময়ে র্যাব-২ এর দল ধানমণ্ডি, মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা উদ্যান এবং রিংরোডে অভিযান চালাচ্ছে। মূলত রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক অনিয়মের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে।
কেআর/এএমএ/জিকেএস
