শেরপুর জেলায় আনসার ও ভিডিপি বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

ডেস্ক রিপোর্ট :
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে  আজ ১৪ই আগষ্ট ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শেরপুর জেলার আয়োজনে শেরপুর জেলার পাঁচটি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
শেরপুর জেলার অষ্টমীতলা প্রশিক্ষণ কেন্দ্রে জেলা কমান্ড‍্যান্ট, আনসার ও ভিডিপি,শেরপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক /প্রশিক্ষিকা,আনসার ভিডিপি ইউনিয়ন দলনেতা,দলনেত্রী,সকল পদবীর আনসার কমান্ডার ও সদস‍্য-সদস‍্যাগন উপস্থিত ছিলেন।


উল্লেখ্য ঝিনাইগাতি উপজেলার উপজেলা পরিষদ চত্বরে আনসার ভিডিপি কর্তৃক সামাজিক বনায়ন কর্মসূচি পালন করা হয়েছে যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্য উপজেলায় আনসার ভিডিপি কর্তৃক সরকারি প্রতিষ্ঠান/ জায়গায় সামাজিক বনায়ন কর্মসূচি পালন করা হয়েছে।