নিজস্ব প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে এ বছরও শিক্ষার্থীদের জন্য বড় ছুটির ঘোষণা এসেছে। সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে ছুটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত—অর্থাৎ মোট ১২ দিন ছুটি।এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিও যোগ হবে।
এছাড়া ৬ অক্টোবর শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকছে। এ সময়ের মধ্যে দুর্গাপূজা ছাড়াও ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজার দিনগুলোও অন্তর্ভুক্ত থাকবে।বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির সময়সূচি নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী।এছাড়া চাকরিজীবীদের জন্যও রয়েছে সুসংবাদ। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনের ছুটি থাকবে।
এরপর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে তারা মোট তিন দিন বিশ্রাম উপভোগ করতে পারবেন।শারদীয় উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থী ও চাকরিজীবীরা পরিবারের সঙ্গে সময় কাটানোর এবং আনন্দ উদযাপনের পূর্ণ সুযোগ পাবেন।
