নিজস্ব প্রতিনিধি:
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পাশাপাশি সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়, যা পুরো পরিবেশকে আবেগঘন করে তোলে।
পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে দেশের বিশিষ্ট শিক্ষক, লেখক, সাংবাদিক, চিকিৎসক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের হত্যা করে। স্বাধীনতার প্রাক্কালে বাংলাদেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করাই ছিল তাদের উদ্দেশ্য। এর দুদিন পর, ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করে।
মিন
