স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারও দলে ফিরিয়েছে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটের দল আটলান্টা ফায়ার। ২০২৬ মৌসুমে দলটির হয়ে মাঠে নামবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হি ইজ ব্যাক’ বার্তা দিয়ে সাকিবের ফেরার বিষয়টি নিশ্চিত করেছে আটলান্টা ফায়ার।
গত মৌসুমে আটলান্টার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাকিব। এবারও তার অভিজ্ঞতা ও অলরাউন্ড নৈপুণ্যে শিরোপা ধরে রাখার প্রত্যাশা দলটির। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাদের এবারের শিরোপা ধরে রাখার লড়াই।
