মহালছড়িতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান।

লেখক: মোঃ কাউসারুল ইসলাম
প্রকাশ: ১২ মাস আগে

মহালছড়ি প্রতিনিধি:

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (২৬ জুলাই ) সকাল সাড়ে নয়টায় মহালছড়ি উপজেলা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজ সেবা অধিদপ্তর ও উপজেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রায়হান । এসময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শামসুল আলম, মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবিন চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মহালছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ।