মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী বিথি আক্তার, যিনি তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার পারিবারিক দ্বন্দ্বের জেরে তার চাচা তাকে মারধর করেন। মারধরের একপর্যায়ে তার হাত ভেঙে যায় বলে দাবি করেন তিনি।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত চাচার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি
