রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৭ জানুয়ারি) এই বৈঠকটি সেনা সদরে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে।
পোস্টে উল্লেখ করা হয়, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন এবং তাঁর প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার এবং প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়াও, বাংলাদেশ-রাশিয়া যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।
