বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চারটি ভূমিকম্প।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

দেড় ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগরে চারটি ভূমিকম্প ঘটেছে। মঙ্গলবার রাতেই এসব কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পটি ঘটেছে মঙ্গলবার রাত প্রায় পৌনে ১০টায়। এটি আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

এরপর কিছু সময়ের ব্যবধানে কাছাকাছি এলাকায় আরও তিনটি ভূমিকম্প হয়। এদের মাত্রা ছিল যথাক্রমে ৫, ৪.৯ এবং ৪.৬। সবগুলো ভূমিকম্প দেড় ঘণ্টার মধ্যেই ঘটে। সর্বশেষ ভূমিকম্পটি হয় রাত সোয়া ১১টার দিকে।

তবে এই ভূমিকম্পগুলোর কারণে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।