বগুড়ায় নিজ বাড়ী থেকে মা ও মেয়ে খুন হয়েছে।

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়িতে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতরা হলেন ৩৫ বছর বয়সী ছকিনা বেগম ও তার মা, ৫৮ বছর বয়সী আনোয়ারা বেগম।

পরিবার সূত্রে জানা যায়, সাত বছর আগে ছকিনার বিয়ে হয়েছিল বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে। তবে পারিবারিক কলহের কারণে এক মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। ঘটনার রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে যান, যেখানে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে, রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে আঘাত করে। মেয়েকে বাঁচাতে গিয়ে আনোয়ারা বেগমও হামলার শিকার হন।

স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, শনিবার ভোরে ছকিনা এবং সকাল সাড়ে ১০টার দিকে তার মা আনোয়ারা বেগম মারা যান। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।