ডেস্ক রিপোর্ট:
হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সারা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে । এ উৎসবকে ঘিরে প্রতিটি পূজা মন্ডপে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা । প্রতিবারের ন্যায় এবারও প্রতিটি পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা মোতায়েন করা হয়েছে । এ বছর শারদীয় দুর্গাপূজা ঘিরে যেকোনো ধরনের ঝুকি এড়াতে ০২ ধাপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
১ম ধাপে গত ২৪/০৯/২০২৫ খ্রিঃ তারিখ থেকে ২৬/০৯/২০২৫ খ্রিঃ পর্যন্ত প্রতিটি পূজা মন্ডপে ০৩ দিনের জন্য ৫০% আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে । ২য় ধাপে ২৭/০৯/২০২৫ খ্রিঃ তারিখ থেকে ০২/১০/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত ০৬ দিনের জন্য ১০০% জনবল প্রতিটি পূজা মন্ডপে মোতায়েন করা হয়েছে । যেকোন ঘটনার তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানান জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম। স্মার্ট ফোন ব্যবহার করে ঘটনার তাৎক্ষনিক প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরন করতে পারেন সে ব্যবস্থাও রাখা হয়েছে।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নালিতাবাড়ী উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা মোতায়েন করা হয়েছে। এ বছর নালিতাবাড়ী উপজেলায় ৩৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে ।

সে লক্ষ্যে পূজা মন্ডপ অধিক গুরুত্বপূর্ন ,গুরুত্বপূর্ন ও সাধারণ এই তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে । অধিক গুরুত্বপূর্ন পূজা মন্ডপে এক পিসি ,এক এপিসি ,০৪ জন সাধারণ ভিডিপি সদস্য ও ০২ জন মহিলা ভিডিপি সদস্যা সহ মোট ০৮ জন জনবল মোতায়েন করা হয়েছে । গুরুত্বপূর্ন ও সাধারণ পূজা মন্ডপে এক এপিসি, ০৩ জন সাধারণ ভিডিপি সদস্য ও ০২ জন মহিলা ভিডিপি সদস্যা সহ মোট ০৬ জন জনবল মোতায়েন করা হয়েছে। নালিতাবাড়ী উপ জেলার ” উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা , জনাব মোঃ শুক্কুর মাহমুদ,জানান এ বছর নালিতাবাড়ী উপজেলায় ৩৯ টি পূজা মন্ডপে প্রথম ধাপে সর্বমোট ১২২ জন ও ২য় ধাপে সর্বমোট ২৭৬ জন আনসার ও ভিডিপি সদস্য শৃংখলার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন । তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়কে আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।
একই সাথে তিনি হিন্দু সম্প্রদায় যেন তাদের উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন সেই জন্য তিনি নিয়মিত পুজা মণ্ডপ পরিদর্শন করছেন এবং আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি সার্বক্ষনিক দিক-নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। এখন পর্যন্ত নালিতাবাড়ী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
