নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ৫/ ৮/২০২৬;ইং রোজ বুধবার বিকেল ৫ টার সময় চাঁচকৈড় বাজার বাঁশহাটা থেকে মিছিল বেড় হয়, ১১ দলীয় ঐক্য জোটের ও জামায়াতে ইসলামী। মিছিলটি জামায়াতে ইসলামীর পৌর আমির ও পৌর মেয়র পদপ্রার্থী, আলমগীর হোসেনের নেতৃত্বে বাজারের মেইন মেইন সড়ক ঘুরে চৌতালী হাটা মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশে অবিলম্বে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে প্রদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সভাপতি আব্দুল আলিম ও পৌর সভাপতি আলমগীর হোসেন ও জেলা জামায়াতের সূরা সদস্য আব্দুল খালেক মোল্লা। গুরুদাসপুর উপজেলা খেলাফত মজলিসের আমির মাওলানা মোঃ জামিন হোসেন, এসময় উপজেলার ৬ ইউনিয়ন ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সকল ১১দলীয় ঐক্য জোটের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
