নগদ’ নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধিঃ

‘মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতে প্রতিযোগিতা বাড়াতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘নগদ’কে বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।বুধবার (২৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫-এ তিনি বলেন, বর্তমানে এমএফএস খাতে মূলত একটি বড় প্রতিষ্ঠানই সক্রিয় রয়েছে।

তাই নতুন বিনিয়োগ আকর্ষণ ও প্রতিযোগিতা তৈরি করতে ‘নগদ’কে বেসরকারি খাতে দেওয়া হবে।তিনি আরও জানান, বর্তমানে ডাক বিভাগের অধীনে পরিচালিত ‘নগদ’কে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে, কারণ এ খাত পরিচালনার সক্ষমতা আর ডাক বিভাগের নেই। ইতোমধ্যে বড় ধরনের সংস্কারও আনা হয়েছে—প্রায় দেড় কোটি ভুয়া বা অকার্যকর অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এবং ইওসি-সংক্রান্ত অনিয়মও সমাধান করা হয়েছে।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নগদের প্রধান শেয়ারহোল্ডার হিসেবে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যুক্ত হওয়া জরুরি। এতে প্রতিষ্ঠানটি নতুনভাবে এগিয়ে যেতে পারবে এবং বাজারে যোগ্য প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত হবে।