ড. জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হোক ঢাবি শিক্ষার্থীদের দাবি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক বক্তা ড. জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপ-উপাচার্য (প্রশাসন) বরাবর স্মারকলিপি দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।শিক্ষার্থীরা বলেন, ড. জাকির নায়েক শুধু একজন ইসলামী বক্তা নন, তিনি একজন বিশ্বস্বীকৃত চিন্তাবিদ ও মানবতাবাদী ব্যক্তিত্ব। ইসলাম প্রচারের পাশাপাশি তিনি বিশ্বজুড়ে মানবকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।

তাঁর প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ সংস্থার মাধ্যমে বহু শিক্ষার্থী বৃত্তি ও সহায়তা পেয়েছে, যা মানবতার জন্য এক অনন্য অবদান।তারা আরও বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের চাপে দেশ ছাড়তে বাধ্য হলেও মালয়েশিয়া তাঁকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমন একজন মানবতাবাদী ও জ্ঞানচর্চার প্রতীক ব্যক্তিত্বকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করলে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও দেশের মর্যাদা উভয়ই বৃদ্ধি পাবে।শিক্ষার্থীরা শেষে বিশেষ সমাবর্তনের মাধ্যমে ড. জাকির নায়েককে এই ডিগ্রি প্রদানের দাবি জানান।