নিজস্ব প্রতিনিধি:
ঢাকা, খুলনা এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন জমি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন ঢাকার আদালত। বুধবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোঃ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এই দিনে দুদকের উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম এই সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আবেদন করেন।
