ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে অপু বিশ্বাস (১৯) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শৈলকূপার ব্রহ্মপুর গ্রামে। অপু বিশ্বাস সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের সেকেন্দার জোয়ার্দ্দারের ছেলে।শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, অপু বিশ্বাস এবার শৈলকূপা সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

শুক্রবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় একটি সাপ তার হাতে কামড় দেয়। এরপর সে তার বাবাকে হাতে ব্যথা ও জ্বালা-যন্ত্রণার কথা জানায়। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান। কিন্তু অপুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।