রংপুর প্রতিনিধি :
ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রংপুর জজকোর্ট প্রাঙ্গণে আজ রবিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ একরামুল ইসলাম, সভা পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যতম নেতা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর পিপি অ্যাডভোকেট মোঃ শফি কামাল। ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই মানববন্ধন সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আফতাব হোসেন , অ্যাডভোকেট মোঃ হানিফ, অ্যাডভোকেট মোঃ মনু মিয়া, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ রায়হানুজ্জামান (রায়হান), শিক্ষানবিশ আইনজীবী মোঃ রবিউল ইসলাম সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মানববন্ধন ও সমাবেশে উপস্থিত থেকে বক্তারা বলেন, মার্কিন মদদে নিরীহ ফিলিস্তিনীদের উপর ইসরায়েলের এই বর্বরোচিত আগ্রাসন ও গনহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন কে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দাবি বাস্তবায়নের জন্য সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধ থেকে মুসলিমদের ঐ পবিত্র ভূমি রক্ষা করতে জাতিসংঘের সরব ভূমিকা রাখতে আহবান করেন বক্তারা।
