গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
আজ গুরুদাসপুর উপজেলার ৩ নং খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর হাইস্কুল মাঠে ১৮/৯/২৬ রোজ শুক্রবার বিকেল ৪ টার সময় খুবজীপুর নজরুল প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত, আলহাজ্ব সরদার দবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, নাটোর মাননীয় সংসদ সদস্য নাটোর ৪, উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ মোঃ সিরাজুল ইসলাম শিশির , বিশেষ অতিথি গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ, উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুবজীপুর নজরুল প্রগতি সংঘের সভাপতি সরদার আনিসুজ্জামান ।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃমাহমুদুজ্জামান সোহাগ, সাবেক সহ সাধারণ সম্পাদক গুরুদাসপুর উপজেলা বি এন পি, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহবায়ক গুরুদাসপুর উপজেলা বি এন পি, সাইদুর ইসলাম, বিএনডিসি কর্মকর , মোঃ মিলন মিয়া, প্রকৌশলী গুরুদাসপুর উপজেলা পরিষদ, মোঃ রাকিবুল রহমান, নাটোর জেলা ক্রিয়া অফিসার , মোঃ আমিনুর রশীদ, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা গুরুদাসপুর উপজেলা,মোঃ দোরাপ সরকার, সাবেক সভাপ্রতি খুবজীপুর ইউনিয়ন বি এন পি, এম সময় হাসান, আহবায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, ইসরাফিল হোসেন শেখ , সাবেক ছাত্র দল ও যুবদল নেতা, রিপন শিং, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ সেলিম শাহ সাবেক ছাত্র দল ও যুবদল নেতা, মোঃ , আনিসুর রহমান আনিস, প্রধান শিক্ষক, খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়।
এছাড়াও গুরুদাসপুর উপজেলা বি এন পির সহ খুবজীপুর ইউনিয়ন বি এন পির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন নেত্রকোনা ফুটবল একাদশ বনাম চাঁপাইনবাবগঞ্জ ফুটবল একাদশ , নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দর্শকের উচ্ছাস উদ্দীপনা আর আনন্দঘন মুহূর্ত টানটান উত্তেজনায় উদ্বোধনী ফুটবল টুর্নামেন্ট ০২ গোলে এগিয়ে বিজয় অর্জন করে নেত্রকোনা ফুটবল একাদশ , চাঁপাইনবাবগঞ্জ ফুটবল একাদশ ০, আলহাজ্ব সরদার দবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রথম ম্যাচের সমাপ্তি ঘটে ।
