নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‍্যালি।

লেখক: মাজহারুল আলোক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

কুষ্টিয়া প্রতিনিধি:

নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত নৌযান শুমারি কার্যক্রমের অংশ হিসেবে এ র‍্যালির আয়োজন করা হয়। দেশের নৌযান খাতের হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

র‍্যালিতে কুষ্টিয়া পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়সহ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।র‍্যালির মাধ্যমে নৌযান শুমারির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি শুমারি কার্যক্রমে সংশ্লিষ্ট নৌযান মালিক, চালক ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের প্রকৃত চিত্র, নৌযানের সংখ্যা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত এসব তথ্য ভবিষ্যতে নৌপরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে পরিচালিত এ শুমারি কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়ে।