সুনামগঞ্জ প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনিশ্চয়তা কাটিয়ে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য র্যালী শেষে শাল্লা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে নবনির্মিত শাল্লা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১লা জুলাই মঙ্গলবার উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রদল নেতা দিরাই-শাল্লায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রাথমিক মনোনীত প্রার্থী এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।তিনি বিগত সরকারের আমলে বিএনপির নেতা কর্মীদের দুঃখ কষ্টের দিনগুলো ও দিরাই-শাল্লার বিএনপির পুরাতন নেতা কর্মীদের স্মৃতি চারণ করে আগামী নির্বাচনে সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া ও ভালোবাসা চেয়ে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট চান।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, আব্দুল করিম, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান,শাল্লা উপজেলা বিএনপির সদস্য শামীম আহমদ, শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু, যুবদলের সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, শাল্লা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মাহতাব উদ্দিন, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূরুল আমিন, সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, শাল্লা উপজেলা তরুন দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব উজ্জ্বল মিয়া। দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর জুয়েল মিয়া, দিরাই পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ হাসান, পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হোসেন সাগর, শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, সদস্য সচিব তোফাজ্জল হক বাপন, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ। বক্তাগণ পাবেল চৌধুরী কে (সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত) উল্লেখ করে বিগত সরকারের আমলে দিরাই-শাল্লার বিএনপির নির্যাতিত নেতাদের পাশে দাঁড়ানো কর্মীবান্ধব বিশ্বস্ত বন্ধু, বিগত বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনপ্রিয় নেতা এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন দেয়ার জন্য দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। নানাবিধ দিক থেকে পিছিয়ে পড়া দিরাই-শাল্লা কে উন্নয়নের জন্য, এই পশ্চাৎপদ জনপথের মানুষের অধিকার আদায়ের জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে, পিছিয়ে পড়া দিরাই-শাল্লার উন্নয়নে উনাকে মাটি ও মানুষের নেতা হিসেবে উল্লেখ করে আরো বলেন আমরা মাটি ও মানুষের নেতা চাই, হাইব্রিড নেতা চাই না,দলের দুঃসময়ে আমাদের পাশে ছিলেন এমন নেতার হাতেই ধানের শীষের প্রতীক চাই। সেই সাথে সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে বিএনপির প্রার্থী কে ভোট দিয়ে বিজয়ী করার জন্য উপস্থিত জনতার প্রতি উদাত্ত আহ্বান জানান।আলোচনা সভায় শাল্লা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল সহকারে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
