অবশেষে ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিনিধি:

দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।দলের পক্ষ থেকে তাকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যেন তিনি আর কোনো রাজনৈতিক বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেন। বিষয়টি মুফতি আমির হামজা নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।বর্তমানে কক্সবাজারে অবস্থানরত আমির হামজা রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই প্রতিবেদককে বলেন, “সংগঠনের দায়িত্বশীলরা আমাকে বলেছেন, যেন আমি কোনো রাজনৈতিক বিতর্কে না জড়াই। মাহফিলে বক্তব্য দেওয়ার সময়ও যেন সতর্ক থাকি।

”তিনি আরও বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তাফসির ছাড়া অন্য কিছু নিয়ে আর কথা বলব না। কোনো বিষয়ে তুলনা করতে গেলে অনাকাঙ্ক্ষিত সমস্যা হয়। আমি আর এসব বিতর্কের মধ্যে থাকব না।”তরুণ এই ওয়ায়েজিন যোগ করেন, “সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আযান দেওয়ার বিষয়ে আমার বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে। আমি আসলে সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুল করে মুহসিন হলের নাম বলে ফেলেছি। এটি সম্পূর্ণ মুখ ফসকে হয়েছে।

এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মুহসিন হলে ছাত্রলীগের জামানায় যে অন্যায়-অত্যাচার হয়েছে, সেই কথাই বলতে চেয়েছি। তবে আমার এভাবে বলা উচিত হয়নি। ভবিষ্যতে আরও সতর্ক থাকব।”তিনি আরও বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল নিয়ে যে মন্তব্য করেছি, সেটি নিয়েও সমালোচনা চলছে। আমি তো সেই হলে থেকেছি, কি হতো সেটা আমি জানি। যদি আমার কথায় কারও কষ্ট হয়ে থাকে, আমি দুঃখিত। এ বিষয়ে আর কিছু বলব না।