আলমডাঙ্গা প্রতিনিধি :
আলমডাঙ্গায় মাদক কারবারিদের বিরুদ্ধে চালানো বিশেষ অভিযানে ৫০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইল–এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বাবলু খাঁনসহ সংগীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়া এলাকায় মনোয়ার মেডিকেল সার্ভিসেসের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক হলেন—মোঃ শাকিল হোসেন (২৫), পিতা—মোঃ মহির উদ্দিন, গ্রাম—গোবিন্দপুর (মাঠপাড়া), থানা—আলমডাঙ্গা, জেলা—চুয়াডাঙ্গা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) এর সারনির ২৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
