৩৫ বাংলাদেশি জেলে আটক করেছে ভারত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

অনুপ্রবেশের অভিযোগে ভারতের কোস্ট গার্ড দুইটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ ৩৫ জন জেলেকে আটক করেছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ‘সাবিনা–১’ ও ‘রুপাচি সুলতানা’ নামের ট্রলার দুটি ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহজনকভাবে ওই দুটি ট্রলার সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল—এমন অভিযোগে সেগুলো আটক করা হয়।পরে আটক ট্রলার দুটিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে উপকূলীয় থানার পুলিশের কাছে ট্রলার ও জেলেদের হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড।