নির্বাচনে এমপি প্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদানে নীতিমালা জারি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স এবং রিটেইনার নিয়োগ সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-৪ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।নীতিমালায় বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স এবং রিটেইনার নিয়োগের জন্য সরকার এই নীতিমালা প্রণয়ন ও জারি করেছে।এ নীতিমালা অনুযায়ী, একজন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সংসদ সদস্য পদপ্রার্থীর জন্য সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগ করা যাবে।

নির্ধারিত সময় শেষে রিটেইনারের মেয়াদও স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে।লাইসেন্সপ্রাপ্তির যোগ্যতালাইসেন্স পেতে হলে আবেদনকারীকে—সরকার স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করতে হবেউপযুক্ত কর্তৃপক্ষ বা প্রয়োজনে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকি থাকতে হবেশারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবেআগ্নেয়াস্ত্র সংরক্ষণের জন্য নিরাপদ ব্যবস্থা থাকতে হবেএই নীতিমালার আওতায় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদ্যমান অন্যান্য নীতিমালা ও বিধান প্রযোজ্য হবে; তবে ব্যক্তিগত আয়কর প্রদানের শর্ত শিথিলযোগ্য থাকবেলাইসেন্সের মেয়াদ।

এই নীতিমালার আওতায় প্রদত্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্সের মেয়াদ নির্বাচন ফলাফল ঘোষণার তারিখ থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। উক্ত সময়সীমা অতিক্রম হলে লাইসেন্সটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।তবে নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে এই সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রূপান্তর করতে পারবে।লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর বা লাইসেন্স বাতিল হওয়ার পরও কেউ আগ্নেয়াস্ত্র নিজের দখলে রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।রিটেইনার নিয়োগের শর্তাবলিপ্রকৃত নিরাপত্তা ঝুঁকি থাকলেই কেবল রিটেইনার নিয়োগ অনুমোদনযোগ্য হবেরাজনৈতিক কার্যক্রমে প্রভাব বিস্তার বা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে রিটেইনার নিয়োগ করা যাবে নাকোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পদপ্রার্থী লাইসেন্সপ্রাপ্তির যোগ্য হলেও আগ্নেয়াস্ত্র ক্রয়ে অনিচ্ছুক বা অসমর্থ হলে বৈধ লাইসেন্সধারী, আগ্নেয়াস্ত্র পরিচালনায় সক্ষম এবং রিটেইনার হতে ইচ্ছুক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ রিটেইনার হিসেবে নিয়োগ দিতে পারবেনতবে এ ধরনের রিটেইনার নিয়োগ অবশ্যই সংশ্লিষ্ট লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।