স্পোর্টস ডেস্ক:
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া এই ফুটবল আসরের ড্র অনুষ্ঠিত হয় শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে।ড্র অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্থান পেয়েছে জে গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। কাগজে–কলমে এটি মেসিদের জন্য তুলনামূলক সহজ গ্রুপ হিসেবে বিবেচিত হচ্ছে।অন্যদিকে সি গ্রুপে রয়েছে ব্রাজিল। তাদের সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। এর মধ্যে মরক্কোকেই ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে।তবে সবচেয়ে আলোচিত হয়েছে এল গ্রুপ, যেখানে আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।
এক নজরে সব গ্রুপগ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ ডিগ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ এগ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতিগ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ সিগ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাওগ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বিগ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ডগ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দেগ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডানগ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা-।
ড্র–পটে বল তুলতে মাঠে উপস্থিত ছিলেন টম ব্রেডি, ওয়েইন গ্রেটস্কি, অ্যারন জাজ ও শাকিল ও’নিল। প্রথম তিনটি বল তোলেন আয়োজক দেশের নেতারা— কানাডার মার্ক কার্নি, মেক্সিকোর ক্লদিয়া শেইনবাউম এবং যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প।উল্লেখ্য, আগামী ১১ জুন ২০২৬ সালে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
