খালেদা জিয়া’র সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আলী আকবর চৌধুরী :

লেখক: তালুকদার নাঈম
প্রকাশ: ৮ মাস আগে

সুনামগঞ্জ প্রতিনিধি :

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সুনামগঞ্জ ২ (দিরাই -শাল্লা’) আসনের জনসাধারণ সহ দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন সুনামগঞ্জ ২ (দিরাই -শাল্লা ) আসনে বিএনপির ধানের শীষের আগামী’র স্বপ্ন দ্রষ্টা কারা নির্যাতিত নেতা সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য আলী আকবর চৌধুরী ।

রোববার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে আলী আকবর চৌধুরী বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সুনামগঞ্জ-২ দিরাই শাল্লার জনসাধারণ সহ দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তায়ালা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।