চাপিলা ইউনিয়নে বি ডব্লিউ বির চাউল বিতরণ অনুষ্ঠিত।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ৮ মাস আগে

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

আজ গুরুদাসপুর উপজেলার ৬ নং চাপিলা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৪৩২ জন সুবিধাভোগী মানুষের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় বি ডব্লিউ বি চাউল বিতরণ শুভ উদ্বোধন করেন মোঃ মাহাবুবুর রহমান, চেয়ারম্যান চাপিলা ইউনিয়ন পরিষদ, এসময় উপস্থিত ছিলেন মোঃ জালাল উদ্দিন, সচিব চাপিলা ইউনিয়ন পরিষদ, এছাড়াও চাপিলা ইউনিয়ন পরিষদেরনইউপি সদস্য ও গ্রাম পুলিশ সহ ৯ টি ওয়ার্ডের সুবিধাভোগ কার্ড ধারী মানুষ মানুষ উপস্থিত ছিলেন প্রত্যেক কার্ড প্রাপ্ত মানুষকে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

সাধারণ মানুষের অনুভূতি প্রকাশ করে বলেন আমরা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ এই চাউল সরকার আমাদের দেওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে, চেয়ারম্যান মাহাবুবর রহমান বলেন আমার দায়িত্ব সকল মানুষের মাঝে সঠিক ভাবে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেয়া, আমি সব সময় চেষ্টা করি আমার ইউনিয়নের সকল সুযোগ-সুবিধা আমার চাপিলা ইউনিয়নের মানুষ পাক তাই আমার ইউনিয়নের রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয় নিয়ে উন্নয়ন করার প্রয়োজনেরন জন্য গুরুদাসপুর উপজেলা প্রশাসনের সঙ্গে নিয়ে কাজ করে চলেছি, আশা করি ২০২৬ সালের মধ্যে চাপিলা ইউনিয়ন রাস্তাগুলো সংস্কার হবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।