সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ডিসেম্বর মাসের জন্য দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। প্রতি লিটারে দুই টাকা করে মূল্য বৃদ্ধি করা হয়েছে, যা আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।রোববার (৩০ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুসারে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে বাড়িয়ে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে বাড়িয়ে ১১৬ টাকা করা হয়েছে।