আগামী ৫ বছরে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হবে বাংলাদেশ বিশ্বব্যাংক।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

বিশ্বব্যাংকের সর্বশেষ সতর্কতা অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে ২০৩০ সালের মধ্যেই দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ কয়েকটি দেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় উঠে আসতে পারে। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে এই প্রভাবের বড় ধাক্কা সামলাতে হবে।সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিশ্বব্যাংক এই তথ্য তুলে ধরে।প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ চরম জলবায়ু ঝুঁকির সম্মুখীন হবে।

তাপমাত্রা বৃদ্ধি, ভয়াবহ বন্যা, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়া—এগুলো একত্রে সবচেয়ে বেশি আঘাত হানবে গ্রামীণ অর্থনীতি, কৃষিক্ষেত্র ও কর্মসংস্থানে। পারিবারিক জীবনে ঝুঁকি বাড়বে উল্লেখযোগ্যভাবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শক্তি খাত, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে তথ্য সংগ্রহ—সবই অত্যন্ত ব্যয়বহুল। তাঁর মতে, জলবায়ু অভিযোজন বিষয়ে নীতিগত কাঠামো থাকলেও বাস্তবায়ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।তিনি আরও জানান, জলবায়ু অভিযোজন নিয়ে কয়েকটি পাইলট প্রকল্প ইতোমধ্যে চালু রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে একটি বিশেষ পরিকল্পনার ভিত্তিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।—