বাংলাদেশ সীমান্ত ঘেঁষে তিনটি নতুন সেনাঘাঁটি স্থাপন করেছে ভারত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ সীমান্তের নিকটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর এলাকায় তিনটি নতুন সেনাঘাঁটি স্থাপন করেছে ভারত। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, আসামের বামুনি, বিহারের কৃষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়া অঞ্চলে এসব ঘাঁটি নির্মাণ করা হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি চোপড়া সেনাঘাঁটি পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুত সময়ে ঘাঁটি নির্মাণের জন্য সেনাদের প্রশংসা করেন এবং সর্বদা উচ্চমাত্রার প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেন।

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে, সীমান্ত এলাকায় নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এসব ঘাঁটি স্থাপন করা হয়েছে। ‘চিকেন নেক’ নামে পরিচিত এই শিলিগুড়ি করিডর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে যুক্ত করে, যা দেশটির অন্যতম সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত।উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসেদ মির্জা ঢাকা সফর শেষে বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। তার পরপরই ভারত এই করিডর এলাকায় নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেয়।