গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
নাটোর -৪ ( গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় এমপি প্রার্থী আব্দুল আজিজ ঘিরে নাটোরের গুরুদাসপুরে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০ টা দিকে আয়োজিত ওই অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাপিলা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী রেজাউল করিম, সাবেক সভাপতি, চাপিলা ইউনিয়ন বি এন পি,মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গুরুদাসপুর উপজেলা বি এন পি, বিশেষ অতিথি, মোঃ রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি মশিন্দা ইউনিয়ন বি এন পি, মোঃ শামিম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক চাপিলা ইউনিয়ন বি এন পি, পরে উপস্থিত নেতৃবৃন্দ ও জনসাধারণের উদ্দেশ্যে বিএনপির রুপরেখা তুলে ধরে বক্তব্য রাখেন,এমপি প্রার্থী আব্দুল আজিজ।
