নাটোরের গুরুদাসপুরে দবির উদ্দিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ৯ মাস আগে

নাটোর গুরুদাসপুর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে দবির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজকেই বিকালে উপজেলার খুবজিপুর ইউনিয়নের এম হামিদ কমপ্লেক্স মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সিরাজগঞ্জ জেলার তাড়াশ ফুটবল দল ও পাবনা জেলার কাজিরহাট ফুটবল দল। খেলাটি উপভোগে মাঠের চারদিক প্রায় ২০ হাজার লোকের সমাগম হয়। খেলাটি ২-২ গোলে সমতা হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলে পাবনা জেলার কাজিরহাট ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় সিরাজগঞ্জ তাড়াশ ফুটবল দল।

খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানাসআপ উভয় দলের অধিনায়কের হাতে ট্রফিসহ প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল ইসলাম শিশির। ববিশেষ অতিথি বৃন্দ গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ, মোঃ আসাদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, মোঃরাকিবুল হাসান এছামী, নাটোর জেলা ক্রীড়া অফিসার, মোঃ দুলাল হোসেন, অফিসার ইনচার্জ গুরুদাসপুর থানা, মোঃ মনিরুল ইসলাম দোলন, চেয়ারম্যান খুবজীপুর ইউনিয়ন পরিষদ, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আনিছুরজামান,,( সহঃ অধ্যক্ষ) খুবজীপুর এম হক ডিগ্রী কলেজ ও সভাপতি খুবজীপুর নজরুল প্রগতি সংঘ। এ এসময় বি এন পির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুবজিপুর ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ ও এলাকার গণমান্য ব্যক্তিবগর্গ