নিজস্ব প্রতিনিধি:
OpenAI নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েব ব্রাউজার ChatGPT Atlas আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। এটি জনপ্রিয় Google Chrome ও অন্যান্য ব্রাউজারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী Sam Altman জানিয়েছেন, এই নতুন ব্রাউজারটি সম্পূর্ণভাবে চ্যাটজিপিটিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। মঙ্গলবার প্রথম ধাপে এটি ম্যাক ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।এর অন্যতম বৈশিষ্ট্য হলো—এতে প্রচলিত ঠিকানাবার নেই।
ব্যবহারকারী সরাসরি প্রশ্ন করলেই ব্রাউজারটি স্বয়ংক্রিয়ভাবে অনুসন্ধান চালিয়ে দ্রুত প্রাসঙ্গিক তথ্য হাজির করবে। তবে এই সুবিধা আপাতত কেবল অর্থপ্রদানকারী ব্যবহারকারীরাই পাবেন।ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ইতিমধ্যে বড় বড় অনলাইন বাণিজ্য ও ভ্রমণ সেবাদাতাদের সঙ্গে অংশীদারিত্ব করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮০০ কোটি বলে জানিয়েছে তারা।তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, জনপ্রিয় অন্যান্য ব্রাউজারও চাইলে দ্রুত এ ধরনের সুবিধা চালু করতে সক্ষম। Moor Insights & Strategy-এর প্রধান Patrick Moorhead বলেন, “মূলধারার ব্যবহারকারীদের জন্য এটি হয়তো Google বা Microsoft-এর জন্য বড় কোনো হুমকি হবে না।
”এক বছর আগে গুগলকে অনলাইন অনুসন্ধানে বেআইনি একচেটিয়া আধিপত্যকারী ঘোষণা করার পরই এই নতুন ব্রাউজার আনার ঘোষণা দেয় ওপেনএআই। গবেষণায় দেখা গেছে, গত জুলাই পর্যন্ত ডেস্কটপে মোট অনুসন্ধানের ৬ শতাংশই এআই নির্ভর পদ্ধতিতে হয়েছে—যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।বিশ্লেষকদের ধারণা, চ্যাটজিপিটি অ্যাটলাস মানুষের অনুসন্ধানের অভ্যাসে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এখন শুধু সময়ই বলে দেবে—এটি কতটা জনপ্রিয়তা পায়।
