দাবি আদায়ে সড়ক অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা!

লেখক: আলোক
প্রকাশ: ১ বছর আগে

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়ার দাবিতে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে দেন।

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায়ে দৃঢ় অবস্থান নেন। তাদের উত্থাপিত ৭ দফা দাবি হলো—

  1. তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা।
  2. বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম পরিচালনা করা।
  3. শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করা অথবা শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যয় বহনের ব্যবস্থা করা।
  4. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আইন ও সাংবাদিকতা বিভাগ চালু করা।
  5. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ করা।
  6. শিক্ষার মান উন্নয়নে আসন সংখ্যা নির্দিষ্ট করে সীমিতকরণ।
  7. আন্তর্জাতিক মানের গবেষণাগার স্থাপনের জন্য জমি ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা।

উল্লেখ্য, সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে তিতুমীর কলেজসহ সাত কলেজের ঢাবি অধিভুক্তি বাতিলের ঘোষণা দেন। গত ২৭ জানুয়ারি কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।