নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন দ্বীপ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। তিনি বলেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাবেন।

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যটকদের সেখানে রাতযাপনেরও অনুমতি দেওয়া হবে।উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ থাকে। দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীরা সময়সীমা বাড়ানোর দাবি করলেও এ বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।