মহালছড়ি উপজেলা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নির্বাচনের শোডাউন।

লেখক: মোঃ কাউসারুল ইসলাম
প্রকাশ: ১১ মাস আগে

মহালছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপিরসহ-সভাপতি ও মহালছড়ি উপজেলা বিএনপির স্বম্নয়ক ক্ষেত্র মোহন রোয়াজা।

এ সময় তিনি বলেন, বিএনপি এ দেশের মানুষের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই।সভায় আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির সিকদার, মহালছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর সাত্তার এর সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।বিকাল ৪ টায় মহালছড়ি উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী উপজেলা মোড় হতে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দ মিছিল টা আলোচনায় সভাস্থলে যাই । সমাবেশে অংশ গ্রহণকারীদের উপস্থিতিতে অডিটোরিয়ামে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।