তৌহিদ আফ্রিন্দি গ্রেফতার।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশের বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।

পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।এর আগে ১৭ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে দায়ের হওয়া যাত্রাবাড়ী থানার একটি মামলায় তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীন সাথীকেও গ্রেপ্তার করা হয়।তথ্য অনুযায়ী, মামলাটি দায়ের করা হয়েছিল গত বছরের ৩০ আগস্ট। বর্তমানে এটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলায় প্রধান আসামি করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আসামির তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।তৌহিদ আফ্রিদিকে মামলার ১১ নম্বর আসামি এবং তার বাবা নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর আসামি করা হয়েছে। এ হত্যা মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।—