নিজস্ব প্রতিনিধি:
সিলেটের ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ থেকে চুরি হওয়া পাথরগুলো আগের স্থানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) রাতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ।
সভায় পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়—
- জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে।
- গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টে যৌথ বাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করা হবে।
- অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বন্ধ রাখতে অভিযান অব্যাহত থাকবে।
- পাথর চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে।
- চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের স্থানে ফিরিয়ে দেওয়া হবে।