সেনাপ্রধানকে নিয়ে অজানা তথ্য প্রকাশ করলেন সারজিস আলম।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

সেনাবাহিনী প্রধানকে নিয়ে আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন সারজিস আলম। সেখানে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর জুলাই মাসে আহতদের প্রতি সেনাপ্রধানের সহানুভূতি ও দায়িত্বশীল আচরণের কথা তুলে ধরেছেন।‘কয়েকটি অপ্রচলিত তথ্য দিচ্ছি’—এই শিরোনামে দেওয়া পোস্টে সারজিস আলম লেখেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত, কয়েকটি ব্যতিক্রম ছাড়া, প্রতি শনিবার সেনাপ্রধান সিএমএইচে গেছেন সেখানে ভর্তি থাকা জুলাই মাসে আহতদের দেখতে।

সব উপদেষ্টাদের মোট পরিদর্শনের সংখ্যার চেয়েও এটি বেশি।”তিনি আরও লেখেন, “সবচেয়ে গুরুতর আহতদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসা খাতে ব্যক্তি প্রতি সর্বোচ্চ ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। আহত এবং শহীদ পরিবারের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ক্ষেত্রে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান।”