নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকার একদিনের জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার পূর্বনির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধান উপদেষ্টার। তবে জাতীয় শোক পালনের কারণে উক্ত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থগিত হওয়া অনুষ্ঠানটি আগামী বুধবার (২৩ জুলাই) একই সময়ে ও একই স্থানে অনুষ্ঠিত হবে।
