আলমডাঙ্গা, ১৭জুলাই-২০২৫। আলমডাঙ্গা স্টেশনপাড়ার মাদক সম্রাজ্ঞী মোছাঃ মুন্নি খাতুন(৫৫) ও তার সহযোগী মাদক ব্যবসায়ী মোঃ তারেক সরদার(৪০) কে ২০(বিশ) পিচ মাদকদ্রব্য Tapentadol Tablet সহ হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ঃ৪৫ মিনিটের সময় এসআই(নিঃ) মোঃ মনিরুল হক হাওলাদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়া হতে আসামী ১। মোছাঃ মুন্নি খাতুন(৫৫), স্বামী- রেজাউল হক, সাং- স্টেশনপাড়া, ও ২। মোঃ তারেক সরদার(৪০), পিতা- মৃত মধু সরদার, সাং- মুন্সিগঞ্জ, উভয় থানাঃ আলমডাঙ্গা, জেলাঃ চুয়াডাঙ্গা ।উভয় আসামী দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিকট হতে ২০(বিশ) পিচ মাদকদ্রব্য Tapentadol Tablet সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
