কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

কুয়েতে যেতে ইচ্ছুক বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। আগামী ১লা আগস্ট থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার ক্ষেত্রে নিয়োগকর্তাদের জন্য এই নিয়ম মানা বাধ্যতামূলক।
প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি শ্রমিক ভিসা নিয়ে কুয়েত যান। তবে দীর্ঘদিন ধরে সেখানে বাংলাদেশি শ্রমিকদের জন্য কোনো নির্দিষ্ট বেতন কাঠামো ছিল না। এবার কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে।
বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের ১লা আগস্ট থেকে কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্ধারিত এই বেতন কাঠামো প্রযোজ্য হবে। দূতাবাস আরও জানিয়েছে, এই নিয়ম মানা না হলে কোনো ভিসা সত্যায়িত করা হবে না।
নতুন বেতন কাঠামো অনুযায়ী:

  • গৃহকর্মী: ১২০ কুয়েতি দিনার
  • বাসার ড্রাইভার ও রাঁধুনি: ১৫০ কুয়েতি দিনার
  • সরকারি চুক্তির অধীনে (আকুদ হুকমি) অদক্ষ শ্রমিক: সর্বনিম্ন ৯০ কুয়েতি দিনার
  • আকুদ আহলি (বেসরকারি চুক্তি) অদক্ষ শ্রমিক: ১২০ কুয়েতি দিনার
  • দক্ষ ড্রাইভার: ১২০ কুয়েতি দিনার
  • দক্ষ শ্রমিক: ১৫০ কুয়েতি দিনার
    এই সব বেতন দৈনিক ৮ ঘণ্টা কাজের জন্য প্রযোজ্য হবে।
    বাংলাদেশ দূতাবাসের এই পদক্ষেপকে প্রবাসী বাংলাদেশিরা শ্রমিকবান্ধব ও সম্মানজনক বলে অভিহিত করেছেন। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত নতুন শ্রমিকদের জন্য খুবই ভালো হবে এবং এটি সঠিকভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। বেশিরভাগ প্রবাসীর মতে, ন্যূনতম এই বেতন কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়ায় যাতে কোনো বাধা না আসে, তা নিশ্চিত করতে দূতাবাসের নিবিড় নজরদারি জরুরি।
    এই নতুন বেতন কাঠামো বাংলাদেশের শ্রমিকদের জন্য কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?