কচুয়ায় বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা।

লেখক: জি এম রাশেদ
প্রকাশ: ১ বছর আগে

কচুয়া উপজেলা প্রতিনিধি:

আজ চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা। এ সভার আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররাফ হোসেন মিয়াজির পক্ষ থেকে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক পৌর মেয়র জনাব হুমায়ূন কবির প্রধান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মঞ্জুর আহমেদ সেলিম। এ ছাড়াও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।বক্তারা ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক কাঠামো, ভবিষ্যৎ কর্মপন্থা ও আন্দোলন সংগ্রাম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।অনুষ্ঠানের শেষ পর্বে মোহাম্মদ মোশাররাফ হোসেন মিয়াজির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এই মিলনমেলা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।