মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলায় পানিতে ডুবে রাফিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত রাফিন ওই গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে শিশুটির বাবা-মা বাড়ির পাশের জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। এ সময় রাফিন বাড়ির উঠানে একা খেলছিল। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে শিশুকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে রাফিনের নিথর দেহ ভেসে উঠতে দেখা যায়।তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
