কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে মারধর: নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছে পরিবারটি

লেখক: মোঃ খায়রুল ফকির
প্রকাশ: ১ বছর আগে

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পৌর সদর এলাকার সৌদি প্রবাসী হাফিজ উদ্দিনের স্ত্রী আছমা আক্তার ও তার মেয়ে ইভাকে জমি সংক্রান্ত কলহের জের ধরে বাড়িতে ঢুকে লোহার শাবল দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে,স্বর্নের গয়না, মোবাইল ফোনসহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষ স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী রুবেল, পাভেল ,মিলন, সোহেল গংরা, এতে মারাত্মক আহত হয়েছেন ইভা আক্তার,আছমা আক্তার ও তার পরিবারের সদস্যরা, এ সময় আশপাশের প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাদের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দীর্ঘ তিন মাস চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন তারা ৷ এ ঘটনায় আছমা আক্তার বাদী হয়ে গত ৩ মার্চ -২০২৫ কটিয়াদি থানায় অভিযোগ ও কিশোরগঞ্জ জেলা ম্যাজিষ্ট্র্যেট আদালতে রুবেল,মিলন,পাভেল সহ ৭ জন সহ আরো অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মোকদ্দমা নং ১৪৬/২৫ এর ধারা: ৪৪৮- ৪২৭-৩৪০-৪৩৬-৩০৭-৫০৬ (।।)৩৪ দঃ বিঃ মামলা করেন ৷ এতে আসামী রুবেল,পাভেল গংরা বাদী আছমা আক্তারকে মামলা তুলে নেয়ার জন্য চাপ দিতে থাকে৷ এক পর্যায়ে বাদীকে মেরে ফেলারও হুমকি দেয় ৷ অন্যদিকে রুবেল গংরা ক্ষীপ্ত হয়ে আছমা আক্তারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেহব্যবসায়ী ও মাদক কারবারি বলে প্রচার করে অপবাদ দিতে থাকে ৷ তারা হুমকির দিয়ে বলে,থানা পুলিশ কোর্ট তাদের কিছু করতে পারবে না৷ টাকা দিয়ে তারা সব কিনে নিয়েছে। আসমা আরও জানান, তার পুত্রবধু ও বোনকেও মারধর করেছে আসামীরা। আসামী পাভেল,রুবেল, মিলন,সোহেল ফক্কর আলীরা এলাকায় প্রভাবশালী ও দাঙ্গাবাজ হওয়ায় তাদের ভয়ে এলাকাবাসী মুখ খুলতে ভয় পায়। আসামিরা একাধিকবার বাড়িতে হামলা করেছে ৷ বর্তমানে আছমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে কটিয়াদি সার্কেলের সহকারী পুলিশ সুপার তফাজ্জল হোসেন বলেন, আছমা আক্তারের অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ৷ কিন্তু এতেও কোন কাজ হয়নি । আসামীরা আছমা আক্তারের ওপর ক্ষীপ্ত হয়ে সোহেল ও সেনা সদস্য মকবুল লোহার শাবল দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে তাদের । মামলার বাদী অভিযোগ করে বলেন,আসামিরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরলেও তাদেরকে পুলিশ আটক করছে না৷ মামলার বাদী আসামীদের গ্রেফতার করে সুবিচার ও নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে প্রতিকারের দাবি জানিয়েছেন ৷