ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মাননা-২০২৫ ও স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন।

লেখক: জি এম রাশেদ
প্রকাশ: ১ বছর আগে

স্টাফ রিপোর্টার:

গতকাল ১ এপ্রিল ২০২৫, শনিবার বিকাল ৪টায়, জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর “স্বাধীনতা সম্মাননা-২০২৫” প্রদান এবং বর্ণিল স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠান।অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ও ক্লাবের উপদেষ্টা সৈয়দ দিদার বখত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এম এম ইকবাল আলমগীর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. সৈয়দ নকীব মুসলিম, এ এফ এম সোলায়মান চৌধুরী, অধ্যাপক ড. হামিদা খানম, আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ (পরিচালক, এনটিভি), উইং কমান্ডার (অব.) মীর অমিনুল ইসলাম, কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন, লে. কর্নেল (অব.) মহসিন আলী খান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।স্বাধীনতা সম্মাননা-২০২৫ পেয়েছেন—মরণোত্তর আজীবন সম্মাননায় এম এ জি ওসমানী, লে. কর্নেল জাফর ইমাম বীর বিক্রম, সৈয়দ দিদার বখত, জহির রায়হান (মরণোত্তর), এ এফ এম সোলায়মান চৌধুরী, আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ, ডা. হালিদা হানুম আখতার, শিল্পী আলম আরা মিনু ও ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি)। মানবাধিকার সম্মাননা গ্রহণ করেন ব্যারিস্টার জিন্নুর রাইন চৌধুরী।উদ্বোধনী বক্তব্যে সৈয়দ দিদার বখত বলেন, আয়োজিত এই অনুষ্ঠান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।” বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া বলেন, “এই সম্মাননা নতুন প্রজন্মকে উৎসাহিত করবে, ইতিহাস জানতে সহায়তা করবে।”বিশেষ অতিথির বক্তব্যে ড. সৈয়দ নকীব মুসলিম বলেন, “স্বাধীনতা অর্জনের ৫০ বছরের পরও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি, এই সম্মাননা আমাদের স্বাধীনতার মূল্য স্মরণ করিয়ে দেয়।”এ এফ এম সোলায়মান চৌধুরী ও আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ বলেন, “জাতিকে তার ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অপরিহার্য।”অনুষ্ঠানে উপস্থিত সকলে ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবকে ধন্যবাদ জানান এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য।