মাদারীপুরের ডাসারে প্রবাসীর বসতবাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ।

লেখক: মোহাঃ অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বাঘরিয়া গ্রামের মো বাবুল খাঁন-(৪০) নামে এক গ্রীস প্রবাসীর বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে ওই প্রবাসীর কাছে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে এ হামলা ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ। এদিকে প্রবাসীর বসতবাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে আজ শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন বাবুল খান, কুদ্দুস খান, ইালয়াস শরিফ, আব্দুল মান্নান, ফরিদ হোসেন, মজিবর মাতুব্বর, মোকলেচ মোল্লা, ফারুক সরদার, আসাম সরদার ও কামরুল মাতুব্বরসহ অর্ধশত এলাকাবাসী।