পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
ঈদ উপলক্ষ্যে ফুটবল খেলতে যাওয়ার সময় ট্রলার ডুবে নিখোঁজ জামাল শরীফের লাশ উদ্ধার করেছে স্হানীয় জনতা। বুধবার সকাল ৮টায় বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। জামাল শরীফ রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিজ হাওলা গ্রামের মো. কালাম শরীফের ছেলে।
ট্রলারে থাকা মনির সিকদার, রুবেল ও রনি জানান, ঈদ উপলক্ষে পাতাবুনিয়ার একদল যুবক পার্শ্ববর্তী দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের চরঘূর্ণি এলাকায় এক প্রীতি ফুটবল ম্যাচ খেলার উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার সময় অতিরিক্ত তুফানের তোড়ে ট্রলারে পানি প্রবেশ করে ডুবে যায়। ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠলেও জামাল নিখোঁজ হন। এদিকে ট্রলার ডুবির পর স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলেও নদীর স্রোত ও গভীরতা এবং রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। বুধবার সকালে খোঁজাখুঁঁজির পর ৮টার দিকে নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার করা হয়।
গলাচিপা থানার তদন্ত কর্মকর্তা জিলন সিকদার জানান, ঘটনাস্থলের পুলিশ তদন্ত শেষে।
উর্দ্ধত্বন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে লাশ দাফনের পারমিশন দেওয়া হয়।
মৃত্যু জামাল শরীফকে
বুধবার দুপুর ১২.৩০ মিনিটে জানাযার শেষে তার নিজ বাড়িতে দাফন করা হয়।
