গুরুদাসপুর পৌর ছাত্রনেতা শাকিল ইসলাম কে কুপিয়ে জখমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ২ ঘন্টা আগে

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলা গুরুদাসপুর পৌর ছাত্র দলের সদস্য সচিব মোঃ শাকিল ইসলাম কে গত ১৪ই অক্টোবর রোজ বুধবার আনুমানিক রাত্রি ৯ টা৩০ মিনিটে চাঁচকৈড় বাজার দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে। তারই প্রতিবাদে আজ ১৫ই অক্টোবর রোজ বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় চাঁচকৈড় বাজার মুক্তমঞ্চ হতে বিক্ষোভ মিছিল টি বেড় হয়।

উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন গুরুদাসপুর পৌর ছাত্র দলের নেতা কমী ও গুরুদাসপুর উপজেলা ছাত্র দলের নেতা কমী সহ গুরুদাসপুর উপজেলা যুবদল নেতা কমী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল টি চাঁচকৈড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজার স্মৃতিগেটে এসে শেষ হয়। এসময় বর্বরোচিত নিশংস হামলার প্রতিবাদে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন মোঃ নুরুজ্জামান মিন্টু যুগ্ন আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ মাহমুদুজ্জামান সোহাগ, সাবেক সহ সাধারণ সম্পাদক গুরুদাসপুর উপজেলা বি এন পি, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহবায়ক গুরুদাসপুর পৌর বি এন পি এম সময় হাসান, আহবায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, সুমন হাসান, ১ নং সিনিয়র যুগ্ন আহবায়ক গুরুদাসপুর পৌর যুবদল, রিপন শিং, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ মাসুদ রানা পরামানিক, ভারপ্রাপ্ত আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা ছাত্র দল, মোঃ আরিফুল ইসলাম রবিউল, সদস্য সচিব গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, মোঃ আলিম পরামানিক, সদস্য সরকারি বাংলা কলেজ ছাত্রদল, তোহা রহমান, সভাপতি বিলচলন শহীদ সামসুজ্বোহা সরকারি কলেজ, মিহাল রহমান, সদস্য বিলচলন শহীদ সামসুজ্বোহা সরকারি কলেজ,মোঃ ইসরাফিল শেখ, গুরুদাসপুর উপজেলা যুবদল সদস্য, মোঃ সেলিম শাহ, যুবদল নেতা, মোঃ হারুন অর রশিদ, সদস্য গুরুদাসপুর উপজেলা বি এন পি, মোঃ রাঙা মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব,স্বেচ্ছাসেবক দল, মোঃ মিলনমাহামুদ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বি এন পি, মোঃ রুবেল আহমেদ, সভাপতি ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদল, সহ ৬ টি ইউনিয়নের বি এন পির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা শাকিল ইসলাম কে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে এর জন্য গুরুদাসপুর থান প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেডাম দেয় পথসভা থেকে এবং আসামিদের দ্রুত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ছাত্র দলের নেতা কমী ও গুরুদাসপুর উপজেলা যুবদল নেতা কমী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।